সৌন্দর্য, ইতিহাস, এবং ইসলাম: জাঞ্জিবারের মনোমুগ্ধকর দ্বীপপুঞ্জে

জাঞ্জিবারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এ দ্বীপটি তার প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস এবং ইসলামিক ঐতিহ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এখানে কিছুদিন থাকার পরিকল্পনা করেছি, ইনশাআল্লাহ।

জাঞ্জিবার পূর্ব আফ্রিকার তানজানিয়ার অংশ, যা ভারত মহাসাগরের মনোমুগ্ধকর একটি দ্বীপপুঞ্জ। এটি একসময় ‘স্পাইস আইল্যান্ড’ নামে পরিচিত ছিল, কারণ এখান থেকে লবঙ্গ, দারুচিনি, এলাচসহ বিভিন্ন মশলার রপ্তানি হত।

জাঞ্জিবারের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবং বহুমুখী। এটি আরব, পার্সিয়ান, ভারতীয় ও ইউরোপীয়দের উপনিবেশের কেন্দ্র ছিল। এই অঞ্চলটি ওমানি সুলতানদের অধীনে ছিল এবং এখানকার স্থাপত্য ও সংস্কৃতিতে ইসলামিক প্রভাব গভীরভাবে ছাপ রেখে গেছে। স্টোন টাউনের সরু রাস্তা, প্রাচীন মসজিদ, এবং আরবি স্থাপত্য এই ঐতিহ্যের সাক্ষী।

জাঞ্জিবারের ইসলামিক ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এখানকার মানুষদের বেশিরভাগই মুসলিম এবং তাদের সংস্কৃতি ও জীবনযাত্রায় ইসলামিক মূল্যবোধ প্রভাবিত। এখানে অনেক প্রাচীন মসজিদ রয়েছে, যেগুলো ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন বহন করে।

আরুশা থেকে গতকাল এসেছিলাম দারুসসালাম, খুব মন মত লাগে নাই। তবে মসজিদ গুলো পুরোই সৌদির আদলে করা, সালাত আদায় করতে গেলে মনে হবে সৌদিতেই আছি।

দারুসসালাম থেকে জাঞ্জিবার যাওয়ার জন্য টিকিট লাগে জনপ্রতি ৩৫ ডলার, সেই সাথে তাদের রেকোমেন্ডেড ট্রাভেল ইন্সুইরেন্স ৪৪ ডলার। এই দ্বীপ তাঞ্জানিয়ার অংশ হলেও এখানে আসতে হলে পাসপোর্ট দেখাতে হয় এবং সিল মেরে দেয়।

Zanzibar, Tanzania 🇹🇿
25 January 2025