এক অনন্য উপহার

বাচ্চাটার বয়স সম্ভবত ১০/১২ বছর হবে, খতমে তারাবিহ তে শেষ ৬ রাকাতে তেলাওয়াত করেছে। যখন ইমামতি করার জন্য সামনে গেল তখন দেখেই ” মাশাআল্লাহ্‌ ” বলছিলাম। তেলাওয়াত ও মাশাআল্লাহ্‌ অনেক সুন্দর ….. ইচ্ছা ছিল নামাজ শেষে একবার সালাম জানাবো।

নামাজ শেষ করে যখন নফল নামাজ পড়তেছিলাম, সেজদায় থাকা অবস্থায় কে যেন মাথার কাছে এই দুইটা রেখেই দৌড়ে চলে গেছে।

মসজিদ থেকে বের হয়ে মোয়াজ্জিন আলম হুজুরের সাথে দেখা, জিজ্ঞাসা করলাম এটা কার বা কিসের ?

– ছোট বাইচ্চা নমাজ পড়াইল জে হেতি আন্নেরে দিই গেছে।
— কিন্তু কেন ?
– আইজ হেতি হাফেজ অইছেয়ারি । হগলরে দিইছে অজ্ঞুন।
— মাশাআল্লাহ্‌, মাশাআল্লাহ্‌ । কোথায় আছে ও ?
– কে? আব্দুল মালেক নি ? হেতি চলি গেছে মাদ্রাসায়।

এবার ট্যুরে আমার অনেক বড় একটা উপহার এটা।