কুয়াশা, চাঁদ আর সরিষা ফুলের ঘ্রাণে দিলপাশার ক্যাম্পিং

সন্ধ্যা নেমে এসেছে, একফালি চাদ আর অর্ধেক পূর্নিমা।
সোলার ল্যাম্প গুলো নিভু আলো তে জলছে, চারিদিকে নিরব সুনসান পরিবেশ। কোয়াশা ঢাকা সরিষা ক্ষেত আর মৌ মৌ ঘ্রান ছাপিয়ে যাচ্ছে চারিপাশ। মাতাল হাওয়ায় ছুটে চলে দুরন্ত ট্রেন আর দৌড়ে পালায় আলোকচ্ছটা। আধারের শিধ কেটে কাঠ জালিয়ে চলছে আড্ডা আর গানের আড্ডা।

বলছিলাম দিলপাশার ক্যাম্পিং ট্যুরের কথা, শীত আশানুরূপ ছিল না, এককথায় শীতের কাপড় অলস পরে ছিল ব্যাকপ্যাকে। হলুদের রাজ্যে একদম শেষ পর্যায়ে ছিল ফুল, যদিও একবারেই শেষ হয় নি। আরো প্রায় সাপ্তাহখানেক এর মত সরিষা ফুল চোখে পরবে তবে কমতে থাকবে।

প্রতিটা ট্যুরেই মনে হয় এটাই সেরা ট্যুর ছিল, এই ট্যুর টাও তার ব্যাতিক্রম হয়নি।

একদম খোলা মাঠ আর মাঠের পাশে সরিষা ফুলের বাহার, যা ছিল আমাদের জন্যে একদমই কল্পনাতীত।

বরাবরের মতই এইবার একটাই কথা, দিলপাশার এর মানুষ গুলো অনেক ভালো। বিশেষ করে তরুন দাদা আর টুটুলের সহযোগিতায় সুন্দর ভাবে শেষ করতে পারলাম ট্যুরদেশ-15

#tourdesh_15