লালাখাল থেকে হাইকিং শুরু, লক্ষ্য ছিল লোভাছড়া হয়ে সুরাইঘাট সর্বমোট ২৪ কিলোমিটার। শুরুতে পথ কিছুটা সহজ থাকলেও, তিন্দুইয়ের গহীনে ঢুকতেই বাড়তে থাকে ক্লান্তি আর চ্যালেঞ্জ। তিন্দুইছরার গভীর এক পয়েন্টে পৌঁছাই, যেখানে আগেরবারও #tourdesh_32 আমরা যাইনি। হঠাৎ দেখা হয় বিশাল এক সাপ আর রহস্যময় এক খুমের সাথে! বাধ্য হয়ে ঝোপের ভেতর দিয়ে পাহাড় বেয়ে উঠি তিন্দুইয়ের দিকে।
সবার স্টেমিনা আর একতাবদ্ধতার ফলে দুপুর ১টার দিকে আমরা ১২ জন তিন্দুই চূড়ায় পৌঁছে যাই। এরপরও আমাদের হাতে ছিল ২০ কিলোমিটারের পথ!
শেষ বিকেলে পৌঁছাই সুরাইঘাট, আর রাতটা কাটাই টানা বৃষ্টির মধ্যে ক্যাম্পিং করে। কষ্টের মধ্যেও Shohidul Apon আর Kawsar Ahmed এর নেতৃত্বে সবাই মিলে রান্নাবান্না করে এটা ছিল ক্লান্তির মধ্যেও এক অপূর্ব মিলনমেলা।
এই হাইকিং ছিল শুধু হাঁটার গল্প না এটা ছিল বন্ধুত্ব, চ্যালেঞ্জ আর বিজয়ের এক দুর্দান্ত অভিজ্ঞতা!




