মারায়ানতং: স্মৃতির পাহাড়

আমি আছি আছি তোমার স্মৃতিতে, মারায়নতং।

মিরিঞ্জা রেঞ্জের পাহাড় মারায়ানতং, প্রায় 1640 ফুট উচুতে দাড়িয়ে যখন সমূদ্রপৃষ্টের দিকে তাকাই অবাক হয়ে দৃষ্টি ছুয়ে যায়। কি বিশালতার মাঝে আমরা কি ক্ষুদ্র, আর মহাজাগতিক হিসাব তো দূরেই থাকুক। বান্দরবানের আলিকদম উপজেলার এই পাহাড়টি হয়তো আপনার মন কেড়ে নিবে। যদিও বেশ কষ্ট করে ট্রেকিং করে উঠতে হয়, হয়তো আগামীতে সরাসরি চান্দের গাড়ি উঠে যাবে।
কিন্তু আগের পরিবেশ হয়তো আর থাকবে না।

রাতের তারাভরা আকাশ আর ভোরের মেঘের সমূদ্র হতে পারে আপনার জীবনের সেরা মুহুর্ত্য গুলোর একটি।