২০১৪ সালে যখন প্রথম কাঞ্চনজঙ্ঘার খোজে তেতুলিয়া যাই তখন ভালো ভাবে বুঝে উঠার আগেই হারিয়ে গিয়েছিল ১ বছরের জন্য। ২০১৫ এর অক্টোবর মাসে যখন ১ম বারের মত দেখি তখন থেকেই প্রেমে পরে যাই। টিওবি তে পোস্ট করার পর অনেকেই গালাগালি করে কমেন্টে করতো। কারোর ই বিশ্বাস হতো না বাংলাদেশ থেকে এই অনিন্দ্য সুন্দর কে দেখা যায়। ২০১৬ সালে দেখি নীলফামারী ডোমার থেকে তাও বিশ্বাস না করে একই ভাবে গালাগালি করতো মানুষ।
আজকে হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। ভালই লাগে যখন দেখি সেই মানুষ গুলো, যারা গালাগালি করতো এখন তারা কঞ্চনজঙ্ঘার সাথে ছবি নিতে ব্যস্ত।
যাইহোক আমার ভালবাসা টা প্রতিবছর ই দৌড় দিবে।



