ট্যুরদেশ ৬১

/> আসিফ, সামনে কিছু দেখা যায়?
</ নাই ভাই, সামনে কিছুই নাই। পুরাই আন্ধাইর।
রাস্তা না পেয়ে আসিফের হাতে একটা চার ফিটের লাঠি ছিল সে লাঠি দিয়েই সে একের পর এক মটমটি, মটকিলা আর ভয়ংকর কাটাগাছ ঠেলে, দিকবিদিক লাঠির বারি দিয়ে রাস্তা বানানোর চেষ্টা করছে।
ভাগিনা তানভির বুদ্ধি করে করে আড়াই ইঞ্চির একটা চাকু এনেছে। এই চাকু থাকায় লাঠি বানানো, কাটা গাছ কেটে ফেলা সাপ, জোক এর ভয় কিছুটা হলেও কম ছিল।
আমরা সবাই তখন দাঁড়িয়ে আছি একটি টিলার চূড়ায়। সামনে যতদূর চোখ যায়, দেখা যাচ্ছে আরো পাঁচ-ছয়টা টিলা একের পর এক দাঁড়িয়ে আছে। প্রশ্ন উঠল, তাহলে কি আমরা ফিরে যাবো?
#tourdesh_61