আল-উলা: প্রকৃতির শিল্প আর প্রাচীন ইতিহাসের মিলনস্থল

সৌদি আরবের ট্যুর প্লানে আল-উলা, আকাশচুম্বী খরচ হলেও, এখানে যেতেই হবে। মঙ্গলগ্রহের স্বাদ কিছুটা হলেও মনে হয় এখান থাকবেই। পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ আকাশ আর আকাশ ভরা তাঁরার মেলা দেখতে আলউলা জনপ্রিয়। সৌদিতে আল উলা হচ্ছে ট্যুরিজম হটস্পট, প্রচুর পরিমাণে ট্যুর বাজেট করে এখানে প্লান করতে হবে।

এডভেঞ্চার এর জন্য সব আছে এখানে, সাইক্লিষ্টদের জন্য সাইকেল। ট্রেকারদের জন্য মাউন্টেন ও রক ক্লাইম্বিং, রানিং ট্রেক ,জিপ লাইন, হট এয়ার বেলুন, ক্যাম্পিং সহ আরো অনেক কিছু।

আকাশচুম্বী খরচ হলেও, পুরনো এই নগরী আপনার চোখ ধাধানো সৌন্দর্য্যের স্বাদ দিবে। মদিনা থেকে আলউলা পর্যন্ত যাওয়ার পথেই ক্লান্তিহীন তাকিয়ে থাকবেন।

এই আলউলা ভ্রমণ নিয়ে বিশাল এক কাহিনী রচিত হয়ে গেল, খুব শীগ্রই পোস্ট করবো। ইনশাআল্লাহ্।